News Flash

  • Home
  • দেশ
  • নিহত কাশ্মীরি পণ্ডিত পুরান কৃষ্ণ ভাটের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা
Image

নিহত কাশ্মীরি পণ্ডিত পুরান কৃষ্ণ ভাটের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা

জম্মু, ৪ নভেম্বর (হি.স.) : গত ১৫ অক্টোবর শোপিয়ান জেলায় সন্ত্রাসী হামলায় নিহত কাশ্মীরি পণ্ডিত পুরান কৃষ্ণ ভাটের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শুক্রবার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বাসভবনে গিয়ে শোক প্রকাশ করেন।

এদিন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুরান কৃষ্ণ ভাটের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর জম্মুর বাসভবনে যান এবং সমবেদনা জানান। এ সময় তিনি তাঁর স্ত্রীকে সরকারি চাকরি এবং পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এই সময় জম্মু জেলার ডেপুটি কমিশনার অবনী লাভাসা, জম্মুর এডিজিপি মুকেশ সিং এবং অন্যান্য আধিকারিকরাও তাঁর সাথে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর কাশ্মীরি পন্ডিত পুরান কৃষ্ণ ভট্ট শোপিয়ান জেলার চৌধুরী গুন্ডে সন্ত্রাসীদের হাতে নিহত হন। পুরান ভাট তার ভাইকে তার বাগানে আপেল তুলতে সাহায্য করতে শোপিয়ানে গিয়েছিলেন। এসময় সন্ত্রাসীরা তাকে টার্গেট করে গুলিতে খুন হন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top