News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রয়াত বর্ষিয়ান জাতীয় কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা নেতা নিখিল মাইতি
Image

প্রয়াত বর্ষিয়ান জাতীয় কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা নেতা নিখিল মাইতি

ঝাড়গ্রাম, ৩ নভেম্বর ( হি. স.) : শুক্রবার ভোরে নিজের বাস ভবনে প্রয়াত হলেন বর্ষিয়ান জাতীয় কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা নেতা নিখিল মাইতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। প্রয়াত নিখিল বাবুর বাড়ি ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকায়। তার মৃত্যুতে গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে রাজনৈতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার পরিবারে রেখে গিয়েছেন স্ত্রী ও এক কন্যা সন্তানকে।

জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারনে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এদিন ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।। নিখিল বাবু কলেজে পড়ার সময় সাতারো বছর বয়স থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে জাতীয় কংগ্রেস থেকে ঝাড়্গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী দাঁড়িয়েছিলেন। পরে ঝাড়গ্রাম নতুন জেলা ঘোষণা হওয়ার পর ঝাড়গ্রাম জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি আদিবাসী মানুষজনদের সমস্যায় পাশে দাঁড়িয়ে তাদের কাজ করতেন। এদিন কংগ্রেস নেতা নিখিল মাইতির মৃত্যু পর কংগ্রেস নেতাকর্মীরা ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীরাও শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বাড়িতে। কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক ভবেশ মাহাত বলেন,” বৃহস্পতিবার রাতে ভালো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন। এদিন সকালে শৌচাগার গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। আমরা একজন রাজনীতির অভিভাবকে হারালাম।”

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top