News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেতুল দুর্ঘটনায় ১১ জনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের
Image

বেতুল দুর্ঘটনায় ১১ জনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের

ভোপাল, ৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার ভোররাতে বেতুল জেলার ঝাল্লার থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সরকারি তথ্য অনুসারে, মুখ্যমন্ত্রী চৌহান বলেন, বেতুল জেলার ঝাল্লার থানা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার দুঃখজনক সংবাদ পাওয়া গেছে। তারা বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছেন বলে বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রত্যেকে মৃতদের স্বজনদের ২ লক্ষ টাকা এবং আহতদের ১০ হাজার টাকা দেওয়া হবে৷ আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের বেতুল জেলায় বাস ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই শিশু-সহ ১১ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় শুধুমাত্র একজন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top