News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে আপ জিতলেই মুখ্যমন্ত্রী হবেন ইসুদান গাধভি, ঘোষণা কেজরিওয়ালের
Image

গুজরাটে আপ জিতলেই মুখ্যমন্ত্রী হবেন ইসুদান গাধভি, ঘোষণা কেজরিওয়ালের

আহমেদাবাদ, ৪ নভেম্বর (হি.স.): গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ) জিতলে মুখ্যমন্ত্রী হবেন ইসুদান গাধভি। শুক্রবার গুজরাটে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-এর প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ইসুদান গাধভি হলেন আম আদমি পার্টির জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক।

গুজরাটে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত হওয়ার পরই এদিন মায়ের আশীর্বাদ নেন ইসুদান। এদিন তিনি বলেছেন, ভগবান আমাকে সমস্ত কিছু দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আমাকে আশীর্বাদ করুন যাতে গুজরাটের জনগণের দুঃখ-দুর্দশা কমাতে পারি আমি। ইসুদান বলেছেন, রাজনীতিতে আসা আম আদমির শখ নয়, বাধ্যবাধকতা। গুজরাটের জনগণের দুঃখ আমি দেখতে পারিনি। অরবিন্দ কেজরিওয়ালজি বলেছেন আমার রাজনীতিতে আসা উচিত। আমি দিল্লিতে কাজ দেখেছি এবং এসে গিয়েছি।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top