News Flash

  • Home
  • দেশ
  • সেনার জমি দখলের মামলায় তৎপর ইডি, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন ঠিকানায় তল্লাশি
Image

সেনার জমি দখলের মামলায় তৎপর ইডি, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন ঠিকানায় তল্লাশি

কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): সেনাবাহিনীর জমি জবরদখলের মামলায় আরও তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাল ইডি। সল্টলেকের দুই জায়গায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রের খবর, ৪টি দল কলকাতার বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযানে বেরিয়েছে। দু’টি টিম গিয়েছে সল্টলেকে। বাকি দু’টি টিমের গন্তব্য কলকাতার আরও দু’টি জায়গা। সূত্রের খবর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি।

সেনার জমি জবরদখলের অভিযোগ মামলায় এবার তৎপর হল ইডি। সূত্রের খবর, সেনার জমি জবরদখলের অভিযোগে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তল্লাশি চলছে কলকাতার এক ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও অফিসে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top