News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-কাশ্মীরে পুঞ্চে ভূমিধসে চাপা পড়ল বাড়ি; মা ও মেয়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
Image

জম্মু-কাশ্মীরে পুঞ্চে ভূমিধসে চাপা পড়ল বাড়ি; মা ও মেয়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পুঞ্চ, ৪ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভূমিধসের জেরে চাপা পড়ল একটি বাড়ি। পাহাড় থেকে মাটি এবং বিশাল পাথরের ঢাল নীচের দিকে গড়িয়ে শুক্রবার আজ ভোরে বুফলিয়াজ গ্রামের কাছে একটি বাড়ি চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজৌরি থেকে থানামান্ডি হয়ে সুরনকোট পর্যন্ত রাস্তার আপগ্রেডেশনের জন্য একটি প্রকল্পের জায়গায়। ঘটনার সময় পরিবারের মোট পাঁচ সদস্যের মধ্যে তিনজন বাড়িতে উপস্থিত ছিলেন। তিনজনই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন, এই ঘটনায় মৃত্যু হয়েছে মা ও মেয়ের। একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

অনেক প্রচেষ্টার পর পরিবারের তিন সদস্যকে ধ্বংসস্তূপের নীচ থেকে বের করে আনা হয়। তাঁদের সকলকে উপ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চিকিৎসার সময় মারা যান দু’জন এবং পরিবারের এক সদস্যকে গুরুতর আহত অবস্থায় জিএমসি অ্যাসোসিয়েটেড হাসপাতালে রেফার করা হয়েছে। ডেপুটি এসপি সুরনকোটের তানভীর জিলানীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন নিহতদের নাম-মোহাম্মদ লতিফের স্ত্রী নাসিমা আক্তার (৩৪) এবং তাঁর মেয়ে রুবিনা আক্তার (০৯)। আহত মোহাম্মদ লতিফকে এসডিএইচ সুরানকোট থেকে জিএমসি অ্যাসোসিয়েটেড হাসপাতালে রাজৌরিতে রেফার করা হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top