News Flash

  • Home
  • দেশ
  • মথুরার হোটেলে আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু দু’জনের, প্রাণে বাঁচলেন একজন
Image

মথুরার হোটেলে আগুনে দমবন্ধ হয়ে মৃত্যু দু’জনের, প্রাণে বাঁচলেন একজন

মথুরা, ৩ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় আগুন লাগল একটি হোটেলে। বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ মথুরা জেলার বৃন্দাবনে হোটেল বৃন্দাবন গার্ডেনে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের ও একজন আহত হয়েছেন। আগুনের পর ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত অবস্থায় একজনকে আগ্রার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মথুরার প্রধান দমকল অফিসার প্রমোদ শর্মা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ হোটেলে আগুন লাগে। প্রথম তলার স্টোররুমে আগুন লাগে।

মথুরার সিএমও অফিসের কন্ট্রোল রুম ইনচার্জ ডঃ ভূদেব জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর ওই হোটেলে পৌঁছয় মেডিকেল টিম। একজনকে আহত অবস্থায় আগ্রার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমবন্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম-উমেশ (৩০) ও বিরি সিং (৪০)। তাঁরা হোটেল বৃন্দাবন গার্ডেনের কর্মী। আহত কর্মীর নাম বিজেন্দ্র সিং।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top