News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসের পরিকল্পনার ফিতা কাটছেন প্রধানমন্ত্রী মোদী: কংগ্রেস
Image

কংগ্রেসের পরিকল্পনার ফিতা কাটছেন প্রধানমন্ত্রী মোদী: কংগ্রেস

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের পরিকল্পনার ফিতে কাটছেন বলে কংগ্রেসের অভিযোগ। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট বুধবার কংগ্রেস সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, দিল্লির কালকাজিতে দরিদ্রদের জন্য নির্মিত বাড়ির ভিত্তিপ্রস্তর ২০১৩ সালে স্থাপন করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিত।
তিনি বলেন, ঝুগ্গিবাসীদের ক্লাস্টারে ইন-সিটু বস্তি প্রকল্পের আওতায় তিন ধাপে আট হাজার ৬৪টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা ছিল। যার প্রথম ধাপের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে। এ সময়ে তিন হাজার ২৪টি ফ্ল্যাট নির্মাণের কথা থাকলেও ছয় বছর বিলম্বে এর প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ের ব্যয় ২০৬ কোটি টাকা নির্ধারণ করা হলেও তাতে ব্যয় হয়েছে ৩৪৫ কোটি টাকা। ২০২০ সালের মধ্যে তৃতীয় পর্যায় শেষ করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল, কিন্তু মোদী সরকারের ভুল নীতির কারণে প্রথম ধাপটি সম্পূর্ণ করতে ছয় বছর বিলম্ব হয়েছে।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top