অ্যাডিলেড (অস্ট্রেলিয়া), ২ নভেম্বর (হি.স.) : ব্যর্থ হল লিটন দাসের লড়াই।বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে দিল রোহিত শর্মা অ্যান্ড কোং। টাইগারদের হারিয়ে শেষ চারের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ১৮৪ রান তাড়া করতে নেমে পরিবর্তিত পরিস্থিতিতে এদিন বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬ ওভারে ১৫১।
দুরন্ত শুরু করেছিলেন লিটন দাস। বাংলাদেশের পকেট ডিনামাইটের দাপটে এতসময় জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল টাইগাররা। অন্যদিকে, নিজের নামের প্রতি সুবিচার করে ধীর গতিতে লিটনকে সঙ্গত করছিলেন শান্ত। ওপেনিং জুটির দাপটে মাত্র ৭ ওভারে ৬৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ।
সবুজ জার্সিধারীদের যাবতীয় হিসেব উলটে দিল বৃষ্টি এবং কেএল রাহুল। বৃষ্টির পরেই স্লো হয়ে গিয়েছিল অ্যাডিলেডের আউটফিল্ড। অন্যদিকে, রাহুলের দুরন্ত থ্রো’য়ে ডাগআউটে ফেরেন মাত্র ২৭ বলে ৬০ রান করা লিটন দাস । তারপরে ১২ বলে ১৩ করা শাকিব কিংবা ২৫ বলে ২১ রান করা শান্ত, ভয়ংকর হয়ে উঠতে পারেননি কেউই। ২টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং । মহম্মদ শামির ঝুলিতে এসেছে ১টি উইকেট । ত্রয়ীর দাপটে লক্ষ্যমাত্রার ৫ রান আগেই থেমে গেলেন শাকিবরা।

টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৫রানে হারাল টিম ইন্ডিয়া
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















