ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর।। শহরে এলেন ভাস্কর পিল্লাই। পুনরায় তিনি ত্রিপুরা সিনিয়র ক্রিকেট দলের হেড কোচ হতে যাচ্ছেন। বুধবার দুপুরে শহরে আসেন তিনি। এসেই ছুটে যান এম বি বি স্টেডিয়ামে। সিনিয়র দলের প্রস্তুতি ম্যাচ দেখার জন্য। খেলা শেষে দীর্ঘক্ষণ ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন তিনি। পরে সন্ধ্যায় রাজ্য ক্রিকেট সংস্থার অফিস বাড়িতে যান। আজ সকালে এম বি বি স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে। ওই ম্যাচের পরই তিনি আবার যাবে রাজ্য ক্রিকেট সংস্থার অফিস বাড়িতে। তখনই চুক্তিতে স্বাক্ষরিত হবেন তিনি। প্রসঙ্গত: প্রায় ৭ বছর আগেও ত্রিপুরা সিনিয়র দলের কোচ ছিলেন তিনি। এবং ত্রিপুরাকে জাতীয় আসরে ভালো জায়গায় নিয়ে গিয়েছিলেন। ভারতীয় দলের প্রাক্তন ওই ক্রিকেটার তথা বর্তমান ওই কোচের হাত ধরে ত্রিপুরা এবছর জাতীয় আসরে ভালো ফলাফল করবে এমনই আশা করছেন রাজ্যের ক্রিকেট প্রেমীরা।

পুনরায় রাজ্য ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে ভাস্কর এখন আগরতলায়
Tags:
Releated Posts
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…
বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…


















