News Flash

  • Home
  • খেলা
  • পুনরায় রাজ্য ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে ভাস্কর এখন আগরতলায়
Image

পুনরায় রাজ্য ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে ভাস্কর এখন আগরতলায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর।। শহরে এলেন ভাস্কর পিল্লাই। পুনরায় তিনি ত্রিপুরা সিনিয়র ক্রিকেট দলের হেড কোচ হতে যাচ্ছেন। বুধবার দুপুরে শহরে আসেন তিনি। এসেই ছুটে যান এম বি বি স্টেডিয়ামে। সিনিয়র দলের প্রস্তুতি ম্যাচ দেখার জন্য। খেলা শেষে দীর্ঘক্ষণ ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন তিনি। পরে সন্ধ্যায় রাজ্য ক্রিকেট সংস্থার অফিস বাড়িতে যান। আজ সকালে এম বি বি স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে। ওই ম্যাচের পরই তিনি আবার যাবে রাজ্য ক্রিকেট সংস্থার অফিস বাড়িতে। তখনই চুক্তিতে স্বাক্ষরিত হবেন তিনি। প্রসঙ্গত:‌ প্রায় ৭ বছর আগেও ত্রিপুরা সিনিয়র দলের কোচ ছিলেন তিনি। এবং ত্রিপুরাকে জাতীয় আসরে ভালো জায়গায় নিয়ে গিয়েছিলেন। ভারতীয় দলের প্রাক্তন ওই ক্রিকেটার তথা বর্তমান ওই কোচের হাত ধরে ত্রিপুরা এবছর জাতীয় আসরে ভালো ফলাফল করবে এমনই আশা করছেন রাজ্যের ক্রিকেট প্রেমীরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top