নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ৩৪ বছর বয়স্ক এক ব্যক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করল৷ মৃত ব্যক্তির নাম পলাশ রায়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়িরর ভৈরবটিলা এলাকায়৷রাজ্যে আত্মহত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ মঙ্গলবার সকালে গামাইবাড়ি ভৈরবটিলা এলাকার বাসীন্দা পলাশ রায় বাড়ির সবার অগোচরে নিজ বাড়িতে নিজ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি করে৷ পরে বিষয়টি সবার নজরে আসতে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ মৃতদেহটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্ত করার জন্য৷ এই আত্মহত্যার পেছনে কি কারণ থাকতে পারে তা বেরিয়ে আসবে পুলিশের তদন্তে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

তেলিয়ামুড়ায় ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















