News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির
Image

তেলিয়ামুড়ায় ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷  ৩৪ বছর বয়স্ক এক ব্যক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করল৷ মৃত ব্যক্তির নাম পলাশ রায়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়িরর ভৈরবটিলা এলাকায়৷রাজ্যে আত্মহত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ মঙ্গলবার সকালে গামাইবাড়ি ভৈরবটিলা এলাকার বাসীন্দা পলাশ রায় বাড়ির সবার অগোচরে নিজ বাড়িতে নিজ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি করে৷ পরে বিষয়টি সবার নজরে আসতে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে৷  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷  মৃতদেহটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্ত করার জন্য৷  এই আত্মহত্যার পেছনে কি কারণ থাকতে পারে তা বেরিয়ে আসবে পুলিশের তদন্তে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

Releated Posts

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top