News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যু বেড়ে ১৩৪, মঙ্গলে মোরবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Image

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে মৃত্যু বেড়ে ১৩৪, মঙ্গলে মোরবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোরবি, ৩১ অক্টোবর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় মাচ্চু নদীর ওপর এক শতাব্দীরও বেশি পুরানো ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার সন্ধ্যার মর্মান্তিক ওই বিপর্যয়ের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৪। চারিদিকে এখন শুধুই আর্তনাদ ও কান্নার শব্দ শোনা যাচ্ছে, বিপর্যয়ে আহত হয়েছন বহু মানুষ। এখনও খোঁজ পাওয়া যায়নি কয়জনের। রবিবার রাত থেকেই মাচ্চু নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল। আহতদের চিকিৎসা চলছে মোরবি সিভিল হাসপাতালে।

গুজরাট তথ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মাচ্চু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু হয়েছে। ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে, ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে। সোমবার ভোররাত তিনটে নাগাদ এসে পৌঁছয় ভারতীয় সেনাবাহিনী। সেই সময় থেকে তাঁরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তল্লাশি অভিযানের জন্য ড্রোনের সাহায্য নেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতুটি আচমকাই ভেঙে পড়ে। একসঙ্গে অন্তত ৫০০ জন ওই সেতুতে উঠে পড়ার জেরে এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। মৃতদের মধ্যে শিশু, মহিলাও রয়েছেন। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় অনেকগুলি অ্যাম্বুল্যান্সকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, সেতুর উপরে যাঁরা ছিলেন, তাঁদের অধিকাংশই পর্যটক। সূত্রের খবর, রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। ছ’দিনের মাথাতেই ঘটে গেল বিপর্যয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গুজরাটের মোরবিতে যাচ্ছেন, যেখানে সেতু ভেঙে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। সোমবার গুজরাটের মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বিকেলে মোরবি আসবেন। গান্ধীনগর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে মোরবিতে উদ্ধার অভিযান পুরোদমে চলছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর দলগুলি স্থানীয় কর্মীদের সঙ্গে এই প্রচেষ্টায় যোগ দিয়েছে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top