News Flash

  • Home
  • দেশ
  • মোরবিতে সেতু ভাঙার ঘটনায় উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন, অপরাধমূলক তদন্ত শুরু
Image

মোরবিতে সেতু ভাঙার ঘটনায় উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন, অপরাধমূলক তদন্ত শুরু

মোরবি, ৩১ অক্টোবর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় মাচ্চু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। একইসঙ্গে সেতু ভেঙে পড়ার ঘটনায় অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে। সোমবার সকালে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী নিজেই একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন। তদন্ত চলছে।”

সেতু বিপর্যয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হর্ষ সাংভি। তিনি আরও জানান, “একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রেঞ্জ আইজিপি-র নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।” উদ্ধারকাজ সম্পর্কে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সকলেই সারারাত কাজ করেছেন। নৌবাহিনী, এনডিআরএফ, বায়ুসেনা এবং সেনাবাহিনী দ্রুত পৌঁছেছে।” এদিকে, সেতুর রক্ষণাবেক্ষণ এবং ম্যানেজমেন্ট সংস্থাগুলির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩০৮ (অপরাধমূলক হত্যার চেষ্টা) এবং ১১৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযোগ উঠছে, এই সেতু জনসাধারণের জন্য চালু করার আগে প্রশাসনের কাছ থেকে সবুজ সঙ্কেত নেওয়া হয়নি। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ নেওয়া হয়নি। যে ঝুলন্ত সেতুটি ভেঙে পড়েছে, তা সংস্কারের পর কিছু দিন আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। সেতু ফের চালু হওয়ার ৬ দিনের মাথায় এই বিপর্যয়। সেতুটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘ওরেভা’ নামের একটি বেসরকারি সংস্থাকে। সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর তা খোলা হয়।

Releated Posts

অপারেশন লোটাস’ নিয়ে বিজেপিকে আক্রমণ কেজরিওয়ালের, ‘বিশ্বাসঘাতকদের জবাব দেবে মানুষ’

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (আইএএনএস): রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা-র নেতৃত্বে সাতজন সাংসদের দলত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে তীব্র…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

ইরানে পরিস্থিতি এখনও গুরুতর, ভারতীয়দের সহায়তা দিচ্ছে দূতাবাস: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (আইএএনএস): ইরানে বর্তমান পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়ে গেছে এবং তেহরানে ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় নাগরিকদের…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

কিছু জেলায় একটি আসনও পাবে না তৃণমূল, দাবি প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৪ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় তৃণমূল কংগ্রেস একটি আসনও জিততে পারবে না বলে…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

আরজি কর কাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: পিএম মোদি

কলকাতা, ২৪ এপ্রিল (আইএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ-হত্যা মামলার বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত, প্রভাবশালী…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top