নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিক পবন পোদ্দার এবং ব্রতীন ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া ডাক বাংলোতে৷ এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷
এছাড়াও ছিলেন তেলিয়ামুড়া পৌরপিতা রূপক সরকার, সহ পৌরপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়ার বিশিষ্ট সংসৃকতিক ব্যাক্তিত্ব মনোরঞ্জন গোপ সহ টি.জে.ইউ খোয়াই জেলা ও তেলিয়ামুড়া মহকুমা কমিটির সমস্যরা৷ তাছাড়া প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকেও এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়৷ এদিন অনুষ্ঠানের শুরুতে একে একে সকলে তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ পরবর্তীতে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিক যথাক্রমে পবন পোদ্দার ও ব্রতীন ভট্টাচার্যের স্মরণে কিছু আলোচনা রাখেন৷

তেলিয়ামুড়ায় প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
Releated Posts
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…


















