News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়ায় প্রয়াত দুই সাংবাদিকের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিক পবন পোদ্দার এবং ব্রতীন ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার তেলিয়ামুড়া ডাক বাংলোতে৷ এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷
এছাড়াও ছিলেন তেলিয়ামুড়া পৌরপিতা রূপক সরকার, সহ পৌরপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়ার বিশিষ্ট সংসৃকতিক ব্যাক্তিত্ব মনোরঞ্জন গোপ সহ  টি.জে.ইউ খোয়াই জেলা ও তেলিয়ামুড়া মহকুমা কমিটির সমস্যরা৷ তাছাড়া প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকেও এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়৷ এদিন অনুষ্ঠানের শুরুতে একে একে সকলে তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ পরবর্তীতে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়ার প্রয়াত দুই সাংবাদিক যথাক্রমে পবন পোদ্দার ও ব্রতীন ভট্টাচার্যের স্মরণে কিছু আলোচনা রাখেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top