News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম প্রকল্পে ৫৫টি গ্রামকে আদর্শগ্রামে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে
Image

মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম প্রকল্পে ৫৫টি গ্রামকে আদর্শগ্রামে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ রাজ্যের গ্রামীণ এলাকার ৮,৬১১ জন ব্যবসায়ীকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার (গ্রামীণ) আওতায় আনা হয়েছে৷ তাদের প্রত্যেককেই বিনামূল্যে বীমা করে দেওয়া হয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন ও প’ায়েত দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর এ সংবাদ জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে মোট ৬ লক্ষ পরিবারকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে৷ এরমধ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে ২৮ হাজার ৩৮৪ পরিবারকে পশুপাখি সহ বিভিন্ন সহায়তা, মৎস্য দপ্তরের মাধ্যমে ১ লক্ষ ৪ হাজার ৯৮৯ পরিবারকে মাছের পোনা সহ বিভিন্ন সহায়তা, ক’ষি ও ক’ষক কল্যাণ, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের মাধ্যমে ৩ লক্ষ ৭৪ হাজার ৪০৪ পরিবারকে ক’ষি বিষয়ক বিভিন্ন উপকরন এবং বন দপ্তরের মাধ্যমে ৩ লক্ষ ৮৭ হাজার ৪৫টি পরিবারকে গাছের চারা সহ বিভিন্ন উপকরন প্রদান করা হয়েছে৷
সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানান, প’ায়েত দপ্তর থেকে মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম প্রকল্পে রাজ্যের ৫৫টি গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এই প্রকল্পে এখন পর্যন্ত ৭ কোটি ৯৯ লক্ষ টাকা ইতিমধ্যেই ব্যয় করা হয়েছে৷ আরজিএসএ প্রকল্পে প’ায়েত দপ্তর ৪৪টি প’ায়েত ভবন এবং ২টি ডিস্ট্রিক্ট প’ায়েত রিসোর্স সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে৷ তিনি জানান, রাজ্যে প’ায়েত দপ্তরের বিভিন্ন কাজের সাফল্যস্বরূপ কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে৷ পুরস্কারগুলির মধ্যে রয়েছে দীন দয়াল উপাধ্যায় প’ায়েত স্বশক্তিকরন পুরস্কার, নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার, চাইল্ড ফ্রেণ্ডলি গ্রাম প’ায়েত পুরস্কার এবং গ্রাম প’ায়েত ডেভেলপমেন্ট প্ল্যান অ্যাওয়ার্ড৷ এছাড়া প’ায়েত দপ্তর ২০১৮ এবং ২০২২ সালে মোট দুইবার ই-প’ায়েত পুরস্কারও লাভ করেছে৷
সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন দপ্তরের সাফল্য তুলে ধরে বিশেষ সচিব জানান, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে মোট ৫,৩৩০টি কর্মসূচি রূপায়িত হয়েছে৷ এরমধ্যে এমজিএন রেগায় ২,৪৬৮টি কর্মসূচি ও অন্যান্য প্রকল্পে ২,৮৬২টি কর্মসূচি রূপায়িত হয়েছে৷ এতে মোট ব্যয় হয়েছে ৬৭০.১৮৬ কোটি টাকা৷ এছাড়াও গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বর্তমানে মোট ১,৮৯৯টি কর্মসূচি রূপায়ণের কাজ চলছে৷ তিনি জানান, গ্রামোন্নয়ন দপ্তরের কাজের গতি আনতে এবং তদারকির উদ্দেশ্যে রাজ্যে আরও ২৩টি আরডি সাবডিভিশন অফিস চালু করা হয়েছে৷

Releated Posts

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026

‘ত্রিপুরেশ্বরী বীণা’-র উদ্ভাবনে ভারতীয় পেটেন্ট পেলেন ড. জয়ন্ত সরকার

আগরতলা, ২৮ জুলাই: ত্রিপুরার সাংস্কৃতিক জগতে যুক্ত হলো এক নতুন পালক। আগরতলার বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ড. জয়ন্ত…

ByByReshmi Debnath Jul 28, 2026

স্টেট লেভেল ওয়ার্কশপে তামাকবিরোধী সচেতনতার বার্তা, উপস্থিত ক্রীড়ামন্ত্রী টিংকু রায়সহ বিশিষ্টজন

আগরতলা, ২৮ জুলাই:  তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভলান্টিয়ার হেলথ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top