News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলার জারুলতলিতে নির্মীয়মান জেলা সংশোধনাগার পরিদর্শনে কারামন্ত্রী
Image

ঊনকোটি জেলার জারুলতলিতে নির্মীয়মান জেলা সংশোধনাগার পরিদর্শনে কারামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ কারামন্ত্রী রামপ্রসাদ পাল আজ ঊনকোটি জেলার জারুলতলিতে নির্মীয়মান জেলা সংশোধনাগারটি পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় কারামন্ত্রী জেলা সংশোধনাগার নির্মাণে সংশ্লিষ্ট এজেন্সিকে প্রয়োজনীয় পরামর্শ দেন৷ নির্মীয়মান জেলা সংশোধনাগারটি পরিদর্শনের আগে কারামন্ত্রী কৈলাসহরে জেলা সংশোধনাগারে কিচেন ও ডাইনিং হলের দ্বারোদঘাটন করেন৷ উল্লেখ্য, প্রতি ঘরে সুুশাসন অভিযানে করা দপ্তর থেকে জেলা সংশোধনাগারে কিচেন ও ডাইনিং হলের সংস্কার করে নতুন রূপে গড়ে তোলা হয়েছে৷ জেলা সংশোধনাগারের কিচেন ও ডাইনিং হলের দ্বারোদঘাটন করে কারামন্ত্রী বলেন, সংশোধনাগারে যারা থাকেন তাদের জন্যও সুুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ রাজ্যের বর্তমান সরকার সব অংশের মানুষের কল্যাণে কাজ করছে৷ উল্লেখ্য, জেলা কারাগারে এই কিচেন ও ডাইনিং হল নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লক্ষ ৭০ হাজার টাকা৷ এ উপলক্ষে জেলা সংশোধনাগারের কর্মীগণ রক্তদান করেন৷ রক্তদান শিবিরে ২৫ জন রক্তদান করেন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস, সহসভাধিপতি শ্যামল দাস, আই জি প্রিজন অদিতি মজমদার, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সত্যবত নাথ প্রমুখ৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top