News Flash

Image

এলন মাস্ককে অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : শনিবার টেসলার মালিক এলন মাস্ককে টুইটারের দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ওয়ানাডের লোকসভা সাংসদ টুইট করেছেন, “অভিনন্দন এলন মাস্ক। আমি আশা করি টুইটার এখন ঘৃণাত্মক বক্তব্যের বিরুদ্ধে কাজ করবে, আরও জোরালোভাবে সত্যতা যাচাই করবে এবং সরকারের চাপের কারণে ভারতে বিরোধীদের কণ্ঠস্বরকে আর দমন করবে না।”
উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল এবং আইন বিষয়ক নির্বাহী বিজয় গাড্ডে সহ চার শীর্ষ নির্বাহীকে সরিয়ে দেন। মাস্ক এই বছরের ২ এপ্রিল ঘোষণা করেন, তিনি কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। টুইটারের ৯.২ শতাংশ শেয়ার তার দখলে। বৃহস্পতিবার টুইটার কিনেছেন মাস্ক।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top