News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধনছড়ি সুকলে পরীক্ষা চলাকালীন কংগ্রেসের ডেপুটেশন ঘিরে জনমনে ক্ষোভ
Image

ধনছড়ি সুকলে পরীক্ষা চলাকালীন কংগ্রেসের ডেপুটেশন ঘিরে জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ ধনছড়ী উচ্চ বুনিয়াদি বিদ্যালয় নিয়ে কংগ্রেসের ডেপুটেশনের নামে শুক্রবার মিথ্যা তথ্য তুলে ধরে বলে জানান সুকলের হেডমাস্টার ও এসএমসি কমিটি সদস্যরা৷ এই ঘটনা নিয়ে শনিবার এস এম সি কমিটির সদস্যরা সুকলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ  আলোচনা করেন৷  জানা যায় ধনছড়ি সুকলে শুক্রবার পরীক্ষা চলাকালীন কংগ্রেসের কর্মীরা ডেপুটেশনের নামে সুকলে ঢুকে পড়ে এবং সুকল  শিক্ষক থেকে শুরু করে হেডমাস্টারকে হুমকি প্রদান করে৷ যদিও সুকল শিক্ষকরা বলেছিল সুকলে পরীক্ষা চলছে অন্য একদিন আসার জন্য৷ কিন্তু তা পাত্তা না দিয়ে সুকলের পরিত্যক্ত  ঘরগুলি এবং মিড ডে মিল নিয়ে সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে মিথ্যা কথোপকথন তুলে ধরে৷ সুকলের প্রধান শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যরা জানায় সুকলের মধ্যে কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রিক , পানীয় জল , মিড ডে মিলের কিচেন রুম থেকে শুরু করে সুকলের সার্বিক উন্নয়ন হয়েছে৷ কিন্তু কংগ্রেসের কর্মীরা সুকলের মধ্যে প্রধান শিক্ষককে হুমকি-ধমকি দিয়ে ডেপুটেশনের নামে মিথ্যা সংবাদ তুলে ধরে৷ যার পরিপ্রেক্ষিতে শনিবার এস এম সি কমিটির সদস্যরা সুকলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ  আলোচনা করেন৷  প্রধান শিক্ষক জানায় কংগ্রেস কর্মীরা, ডেপুটেশনের নামে সুকলে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের পরীক্ষায় বিঘ্ন ঘটায়৷ যে সকল তথ্যগুলি তুলে ধরেছে সবগুলি মিথ্যে বলে জানান সুকলের প্রধান শিক্ষক৷

Releated Posts

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top