News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাগামায় কংগ্রেস ও বিজেপি কর্মীদেরসংঘর্ষ, পার্টি অফিস ভাঙচুর, আহত দুই
Image

বাগামায় কংগ্রেস ও বিজেপি কর্মীদেরসংঘর্ষ, পার্টি অফিস ভাঙচুর, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ কংগ্রেস কর্মী সমর্থকদের উপর বিজেপির হামলা, আহত ২, ভাঙচুর ও লুটপাট কংগ্রেস ভবনে বলে অভিযোগ৷ ঘটনা বাগমা বাজারে৷ রাতের আধারে বাগমা বাজারে বিজেপি ও কংগ্রেসের অফিসে ভাঙচুর৷ এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে বাজারে উত্তেজনা এবং দুই দলের মধ্যে সংঘর্ষ৷ আহত দুই কংগ্রেস কর্মী৷ ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর বাগমা বাজারে শুক্রবার রাতে কে বা কাহারা বাজারে থাকা বিজেপি ও কংগ্রেসের অফিস ভাঙচুর করেছে৷ এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছেন৷ দুইদলের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিনের মতো শুক্রবার রাতে দলীয় কাজ সেরে যে যার মতো করে দলীয় কর্মীরা বাড়িতে চলে যায়৷ শনিবার সকালে বাগমা বাজারের ব্যবসায়ীরা ও পথচারিরা দুই রাজনৈতিক দলের অফিসের সামনে থাকা টিনের ছাউনি ভাঙা দেখে দুই দলের নেতাদের খবর দেওয়া হয়৷ নেতারা এসে পরিস্থিতি দেখে একে অপরের বিরুদ্ধে অভিযোগ শুরু করেন৷ খবর পেয়ে বাগমা ফাঁড়ী থানার পুলিশ ছুটে আসেন৷ উল্লেখ্য ৩১ শে অক্টোবর প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে নিমাই সন্ন্যাসের অনুষ্ঠান ছিল৷ তার জন্য অস্থায়ী ছাওনি তৈরি করা হয়েছিল৷সেই ছাউনিটা কেটে ফেলেন দুষৃকতীরা এবং বিজেপি অফিসের সামনে এক ব্যবসায়ীর ছাউনি ভেঙ্গে ফেলা হয়৷ যাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে রয়েছে৷ ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে৷ যদিও এই ঘটনায় এখনো কোন গ্রেফতার নেই৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top