News Flash

  • Home
  • বিদেশ
  • বাড়িতে দুষ্কৃতী হামলায় জখম ন্যান্সি পেলোসির স্বামী, গ্রেফতার অভিযুক্ত
Image

বাড়িতে দুষ্কৃতী হামলায় জখম ন্যান্সি পেলোসির স্বামী, গ্রেফতার অভিযুক্ত

সান ফ্রান্সিসকো, ২৯ অক্টোবর (হি.স.): আমেরিকার ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা। জখম স্পিকারের স্বামী পল পেলোসি। ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার স্পিকারের সান ফ্রান্সিসকোর বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী। স্পিকারের স্বামীর ওপর চড়াও হয় সে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। জখম অবস্থায় পলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্পিকার ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল জানান, হামলাকারীকে হেপাজতে নিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পেছনে বড় কোনও ষড়যন্ত্রেরও ইঙ্গিত দেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

‘আমেরিকা কখনও কমিউনিস্ট দেশ হবে না’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে জোরালো বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের বিরুদ্ধে কড়া অবস্থান…

ByByNews Desk Jul 5, 2026

‘আমেরিকা আবার জয়ী হচ্ছে’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে সামরিক শক্তি ও অর্থনৈতিক সাফল্যের প্রশংসায় ট্রাম্প

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে দেশের ইতিহাস, সামরিক শক্তি, অর্থনৈতিক সাফল্য এবং…

ByByNews Desk Jul 5, 2026

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026

আমেরিকার সংস্কৃতি ও জাতীয় পরিচয় আক্রমণের মুখে: ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জাতীয় পরিচয় বর্তমানে ধারাবাহিকভাবে আক্রমণের…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top