News Flash

  • Home
  • দেশ
  • দৃশ্যমানতা পৌঁছচ্ছে তলানিতে; দূষণ-মুক্ত হচ্ছেই না দিল্লি, নয়ডাতেও খারাপ অবস্থা
Image

দৃশ্যমানতা পৌঁছচ্ছে তলানিতে; দূষণ-মুক্ত হচ্ছেই না দিল্লি, নয়ডাতেও খারাপ অবস্থা

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): বায়ুদূষণ ও ধোঁয়াশা কাটছেই না দিল্লির বাতাস থেকে। ধোঁয়াশার জন্য শনিবার সকালে দিল্লিতে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়, স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না, শ্বাসকষ্ট তো ছিলই। এদিন সকালে একেবারে ধোঁয়াশার চাদর ঢাকা ছিল দিল্লির অক্ষরধাম মন্দির। দূষণের কবলে ছিল রাজঘাট থেকে দিল্লির সরাই কালে খান এলাকা, মথুরা রোড, বারাখাম্বা রোড ও প্রগতি ময়দান প্রভৃতি এলাকা। দৃশ্যমানতা কম থাকায় এদিন সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে দিল্লির বাতাসে দূষণ-সূচক ছিল খুবই খারাপ। দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকায় দূষণ-সূচক ছিল ৩৫৫, মথুরা রোড এলাকায় ৩৪০ ও নয়ডাতে ৩৯২। দিল্লির পাশাপাশি এদিন দূষণের কবলে ছিল রাজধানী সংলগ্ন পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন শহর। প্রসঙ্গত, এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ভাল। ৫১ থেকে ১০০ হলে, তা সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত সহনীয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হল গুরুতর। দূষণ ও ধোঁয়াশার কারণে দিল্লিতে সবথেকে বেশি সমস্যায় প্রাতঃভ্রমণকারীরা। দূষণ থেকে পরিত্রান চাইছেন তাঁরা।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top