News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ কমে ১,৫৭৪; ভারতে সক্রিয় রোগী ১৯-হাজারের নীচে, মৃত্যু মাত্র ৯ জনের
Image

কোভিড-সংক্ৰমণ কমে ১,৫৭৪; ভারতে সক্রিয় রোগী ১৯-হাজারের নীচে, মৃত্যু মাত্র ৯ জনের

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের দুই হাজারের নীচে নেমে এসেছে, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৭৪ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে ৯ জনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র কেরলেই ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৯,০০৮-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৮ হাজার ৮০২-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৫৯৬।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৫৭৪ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৫০,৬৬২ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৮ হাজার ৮০২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৮৩৮ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৬২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,০২,৮৫২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৭ শতাংশ, বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,১৬১ জন।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top