News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সরকারের তরফে পুরস্কৃত কৈলাসহর পুর পরিষদ
Image

কেন্দ্রীয় সরকারের তরফে পুরস্কৃত কৈলাসহর পুর পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ উল্লেখযোগ্য সাফল্যের জন্য ভারত সরকারের ও নগর বিষয়ক মন্ত্রণালয় কৈলাসহর পুর পরিষদকে বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কাউন্সিল এর প্রথম স্থান অধিকারী এবং বেস্ট সিএলটিসি অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী ঘোষণা করে৷ উত্তর-পূর্ব ভারতের একটি ছোট পাহাড়ি রাজ্য ত্রিপুরার আটটি জেলার মধ্যে অন্যতম ঊনকোটি জেলার প্রধান কার্যালয় হচ্ছে কৈলাসহর৷ এটি একটি সাংস্কৃতিক শহর হিসাবে খেত ২০১৩ সালের ৬ ডিসেম্বর কৈলাসহর নগর পঞ্চায়েত থেকে কৈলাশহর পুর পরিষদ হিসাবে উন্নতি হয়৷ ২০২২ সাল অব্দি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চল প্রকল্পে মোট ৪৩১৬ জন সুবিধাবীদের মধ্যে গৃহ নির্মাণ শুরু হয়েছে ৪০৯৬ জন সুবিধাভুগির এবং ৩৫১৫ জন সুবিধাভুগির গৃহনির্মাণ সম্পন্ন হয়েছে৷ এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য ভারত সরকারের ও নগর বিষয়ক মন্ত্রণালয় কৈলাশহর পুরো পরিষদকে বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কাউন্সিল এর প্রথম স্থান অধিকারী এবং বেস্ট সিএলটিসি অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী ঘোষণা করে এবং ইন্ডিয়া আর্বান হাউসিং কর্ন ক্লাব অনুষ্ঠানের মাধ্যমে গুজরাটের রাজকোট শহরে গত ১৯ থেকে ২১ শে অক্টোবর ২০২২ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়ে কৈলাসহ পুরো পরিষদের  চেয়ারপার্সন  এবং মুখ্য কার্যনিমাহী আধিকারিক  গত ১৮ অক্টোবর গুজরাটের রাজকোট শহরে যায়৷ ইন্ডিয়ান আরবান হাউসিং গত ১৯ অক্টোবর কেন্দ্রীয় গৃহায়ন এবং নগর বিষয়ক মন্ত্রী হার্দিপ সিং পুরির হাত থেকে বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কাউন্সিলের প্রথম স্থান অধিকারী এবং বেস্ট সিএলটিসি অ্যাওয়ার্ড এর পুরস্কার দেওয়া হয়৷ উক্ত বিষয় নিয়ে সন্ধ্যা সাত ঘটিকার সময় কৈলাসহর পুরো পরিষদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন পুরো পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, মহাকুমা শাসক প্রদীপ সরকার সহ মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএমরা৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top