News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ বেড়ে ১,১১২; ভারতে সক্রিয় রোগী ক্রমেই নিম্নমুখী, মৃত্যু বৃদ্ধি পেয়ে ৬
Image

কোভিড-সংক্ৰমণ বেড়ে ১,১১২; ভারতে সক্রিয় রোগী ক্রমেই নিম্নমুখী, মৃত্যু বৃদ্ধি পেয়ে ৬

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের এক হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। বুধবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,১১২ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৯৮৭-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ২০ হাজার ৮২১-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,১১২ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৪৬,৮৮০ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ২০ হাজার ৮২১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৫৫৫ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৫৮-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪০,৯৭,০৭২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৭ শতাংশ, বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৮৯২ জন।

Releated Posts

অযোধ্যা রাম মন্দির ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগ: সোমবার একাধিক জনস্বার্থ মামলা শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর দান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় কথিত…

ByBySandeep Biswas Jul 10, 2026

সুপ্রিম কোর্টে শুনানির মাঝেই বিক্ষোভ, কাগজ ছুড়ে গালিগালাজ; জোর করে আদালতকক্ষ থেকে সরানো হল মামলাকারীকে

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : সুপ্রিম কোর্টে শুক্রবার এক অস্বাভাবিক ঘটনার জেরে সাময়িকভাবে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। এলাহাবাদ…

ByBySandeep Biswas Jul 10, 2026

১৫ জুলাইয়ের মধ্যে ভয়েস স্যাম্পল দিন, না হলে পুলিশি রক্ষাকবচ প্রত্যাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ জুলাই দুপুর ২টার মধ্যে…

ByBySandeep Biswas Jul 10, 2026

বেঙ্গালুরু পুরভোটে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল কর্নাটক সরকার, কারণ হিসেবে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচির উল্লেখ

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১০ জুলাই: (আইএএনএস) বেঙ্গালুরুর গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (জিবিএ)-র আওতাধীন পুরনিগমগুলির নির্বাচন আয়োজনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আগামী…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top