News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) মাকে রড দিয়ে পিটিয়ে খুন, পুলিশের জালে যুবক
Image

(আপডেট) মাকে রড দিয়ে পিটিয়ে খুন, পুলিশের জালে যুবক

জলপাইগুড়ি, ২৬ অক্টোবর (হি. স.) : লোহার রড দিয়ে মাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির মালবাজার এলাকায়। মেটেলি থানায় দায়ের হয়েছে খুনের অভিযোগ। যার ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, মৃত মহিলার নাম সোমারি ওঁরাও। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাজান ওঁরাওকে।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। সে সময় বাড়িতে প্রবল অশান্তি চলছিল। বাবা ও মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে বচসা হয় সাজানের। অভিযোগ, বচসার জেরেই সে লোহার রড দিয়ে মাকে মারতে থাকে। গাছের ডাল দিয়েও তাঁকে আঘাত করে। ছেলেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন হেমশংকর ওঁরাও। তবে তাতে লাভ বিশেষ হয়নি। উলটে তিনিও ছেলের হাতে মার খান।

ওঁরাও পরিবারের অভিযোগ, ছেলের লাগাতার আক্রমণের জেরে মাটিতে লুটিয়ে পড়েন সোমারি ওঁরাও। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। খবর যায় পুলিশের কানে। পুলিশ এসে সোমারি ওঁরাওয়ের মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতেই সাজান ওঁরাওকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ছেলের মারে গুরুতর হেমশংকরও আহত হয়েছেন। কিন্তু কী কারণে সাজান এমন কাণ্ড ঘটিয়েছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রতিবেশীরা মনে করছেন, টাকা নিয়ে গোলমালের জেরেই এমন মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। যদিও পুলিশ এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ।

Releated Posts

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে’: মনোজ আগরওয়াল

কলকাতা, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার জানিয়েছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top