News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুননগরে গুলি কান্ডে গ্রেপ্তার দুই, তদন্তে বেরিয়ে আসল নিগোসিয়েশন বাণিজ্য
Image

নতুননগরে গুলি কান্ডে গ্রেপ্তার দুই, তদন্তে বেরিয়ে আসল নিগোসিয়েশন বাণিজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷  মঙ্গলবার সন্ধ্যা রাতে ভিআইপি রোডের গুলি কান্ডের জেরে চাঞ্চল্য ছড়ায়৷ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ একই সঙ্গে আটক করা হয় এই ঘটনায় ব্যবহৃত দুটি গাড়ি৷ সূত্রের খবর নিগোসিয়েশন বানিজ্যের জেরেই এই গুলি কান্ড৷ নতুন নগর বাজার সংলগ্ণ একটি ধাবায় ফাস্ট ফুড খেতে আসেন ৬ জন যুবক৷ তারা যথারীতি ধাবা থেকে রোল অর্ডার করে৷ এরপর দোকান থেকে রোল খেয়ে টাকা মিটিয়ে দিয়ে দোকান থেকে কিছুটা দূরে যায় বাইকে ওঠার জন্য৷ সেই সময় আচমকা গুলি চলার শব্দ পান ধাবার মালিক সহ স্থানীয়রা৷ সকলে ছুটে আসেন৷ কিন্তু এরই মধ্যে গা ঢাকা দেয় গুলি কান্ডের অভিযুক্তরা৷ চার থেকে ৫ রাউন্ড গুলি চলে এদিন সন্ধ্যা রাতে৷ রাত প্রায় ৮ টা ৩০ মিনিটে এই গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানান দোকান মালিক বলরাম সাহা৷ তিনি আরও জানান এই চালানোর ঘটনায় যে দুজন গুলি বিদ্ধ হন তারা স্থানীয়৷ তবে তাদেরকে লক্ষ্য করে অন্যকেউ গুলি চালায় বলে অভিযোগ৷ দোকান মালিক জানান এই ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয়৷ কিন্তু গুলি বিদ্ধ দুজনকে সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি৷ খবর পেয়ে ছুটে আসে রামনগর ফাঁড়ির পুলিশ৷ ঘটনাস্থলে যায় সদর এস ডি পি ও অজয় কুমার দাস৷ একই সঙ্গে ঘটনা স্থলে আসে পশ্চিম জেলার পুলিশ আধিকারিক শঙ্কর দেবনাথ, ডি এস পি অনির্বাণ দাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে৷ তারাও যথারীতি ঘটনা স্থলে আসেন৷ শুরু হয় তদন্ত প্রক্রিয়া৷ এদিকে গুলিবিদ্ধ দুজনের নাম সঞ্জয় দাস , বাড়ি নতুন নগর দিঘালীয়া এবং অপরজনের নাম হরিপদ দাস, বাড়ি নতুন নগর দাশ পাড়া ছিনাইহানি৷ সদর এস ডি পি ও — অজয় কুমার দাস জানান খবর পেয়ে পুলিশ ছুটে আসে৷ এগরোল খেতে ছয় জন আসে৷ এগরোল খাওয়া শেষে বাইরে বেরুতেই অজ্ঞাত পরিচয় কিছু লোক তাদের উপর গুলি চালায়৷ পুলিশের বক্তব্য চার রাউন্ড গুলি চলে এদিন৷ কারন চার রাউন্ড বুলেটের শেল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে৷ দুজনের গুলি লাগে৷ একজনের হাতে ও পায়ে এবং একজনের কোমরে গুলি লেগেছে৷ দুজনেই বিপদ মুক্ত অবস্থায় রয়েছেন৷ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ একই সঙ্গে আটক করা হয় এই ঘটনায় ব্যবহৃত দুটি গাড়ি৷ গ্রেপ্তার দুই অভিযুক্তের নাম প্রভাকর ঘোষ, বাড়ি ঊষা বাজার এবং সন্তোষ দাস, বাড়ি ঊষা বাজার বৈশ্য পাড়া৷ আটক করা গাড়ির নাম্বার হল টিআর০১বিএস০৪৩২ এবং টিআর০১ বিডি ০৪২৫৷ সূত্রের খবর নিগো বানিজ্যের জেরেই এই গুলিকান্ড৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top