News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালিত
Image

রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ বিবিধ অন্নব্যঞ্জনই বকলমে দেবতা হয়ে উঠেছেন৷ এমন উৎসব তেরো পার্বণের দেশেও খুব বেশি নেই৷ ব্যতিক্রম অন্নকূট৷ মূলত বৈষ্ণব মন্দিরের উৎসব হলেও বহু বাড়িতেও অন্নকূট হয়৷ বুধবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয়৷ এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটে৷  রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের ভক্তিকমল মহারাজ সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে অন্নকূট-এর গুরুত্ব তুলে ধরেন৷ দেবতার ভোগে অন্নব্যঞ্জন পাহাড়ের মতো চুড়া করে সাজিয়ে নিবেদন করা হয় এদিন৷ মঠ-মন্দিরের প্রধানেরা জানিয়েছেন, অন্নকূটের প্রতিটি পদের ভিন্ন ভিন্ন নাম এবং ইতিহাস রয়েছে৷ তাদের রান্নার পদ্ধতিতেও আছে রকম ফের৷ বুধবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয়৷ এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটে৷  রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের ভক্তিকমল মহারাজ সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে অন্নকূট-এর গুরুত্ব তুলে ধরেন৷ কথিত আছে, এক বার কৃষ্ণ ব্রজদের ইন্দ্রপুজো বন্ধ করে গিরিরাজ গোবর্বধনের পুজো করতে বলেন৷ কেননা গোবর্বধন পাহাড়ই ব্রজবাসীদের জীবন-জীবিকার প্রধান আশ্রয়৷ তাই তাঁরই পুজো করা উচিত৷ পুজো বন্ধ হওয়ার সংবাদে কূপিত ইন্দ্র ঝড়বৃষ্টি দিয়ে বৃন্দাবনকে  ধবংস করতে চাইলে শ্রীকৃষ্ণ গোবর্বধন পাহাড়কে এক আঙুলে করে তুলে ধরে ব্রজবাসীদের রক্ষা করেন৷ ইন্দ্রের ভয়ঙ্কর বজ্রের আঘাত নিজ অঙ্গে ধারণ করেন গোবর্বধন৷ ব্রজবাসীরা তার পর থেকে সেই তিথিতে গিরিরাজ গোবর্বধনকে উদ্দেশ্য করে যে উৎসবের আয়োজন করেন, তাই অন্নকূট নামে পরিচিত৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top