News Flash

  • Home
  • দেশ
  • লক্ষ্য পঞ্চায়েত ভোট, মমতার নির্দেশে চলো গ্রামে যাই কর্মসূচি তৃণমূলের
Image

লক্ষ্য পঞ্চায়েত ভোট, মমতার নির্দেশে চলো গ্রামে যাই কর্মসূচি তৃণমূলের

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : সকলের পাখির চোখ পঞ্চায়েত ভোট। আর ভোটকে কেন্দ্র করেই বিরোধী দলগুলির আগেই মাটি কামড়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। আর তাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নয়া কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

নয়া এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘চলো গ্রামে যাই।’ মূলত মহিলা তৃণমূল কংগ্রেস এই নয়া কর্মসূচি গ্রহণ করছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। প্রায় আড়াই মাস ধরে চলবে এই কর্মসূচি। প্রথমে ১২ নভেম্বর পর্যন্ত গ্রামে গ্রামে এই কর্মসূচি ঠিক করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে নয়া এই কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রাম ও পঞ্চায়েতকে। প্রতিটি জেলায় ও বুথে বুথে হবে পঞ্চায়েতস্তরে সভা। সেই সভায় উপস্থিত থাকবে মহিলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই সমস্ত সভার পর বুথভিত্তিক রিপোর্ট জমা পড়বে। কর্মসূচির শেষে রাজ্যস্তরে রিপোর্ট জমা পড়বে ২৫ নভেম্বরের মধ্যে।

চলো গ্রামে যাই-এর মধ্য দিয়ে দলের শীর্ষ নেত্রী চাইছেন, পঞ্চায়েত ভোটে গ্রামীণ মহিলা ও তরুণী-যুবতীদের ভোটকে তৃণমূলের বাক্সে কেন্দ্রীভূত করতে। কারণ, গ্রামীণ মহিলাদের ভোটকে এক জায়গায় করতে পারলেই বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিশেষ করে মমতার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের মহিলারা বিশেষ উপকৃত। তাই সেসব প্রকল্পের সুবিধার কথা আরও বেশি করে তুলে ধরা হবে এই প্রচারে।

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top