News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে জ্বালানি ট্যাঙ্কারে আগুনে মৃত্যু দু’জনের, আহত কমপক্ষে ২০ জন
Image

মধ্যপ্রদেশে জ্বালানি ট্যাঙ্কারে আগুনে মৃত্যু দু’জনের, আহত কমপক্ষে ২০ জন

খারগোনে (মধ্যপ্রদেশ), ২৬ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের খারগোনে জেলায় জ্বালানি ট্যাঙ্কারে আগুন লেগে প্রাণ হারালেন দু’জন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার সকালে বিস্তান থানার অন্তর্গত অঞ্জনগাঁও গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কারে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে দু’জন মারা গিয়েছেন এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

সকাল ৬টা নাগাদ ট্যাঙ্কারে আগুন লাগে এবং ট্যাঙ্কারটি ইন্দোর থেকে খারগোনের দিকে যাচ্ছিল। রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে অঞ্জনগাঁও গ্রামের কাছে সেটি উল্টে যায়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খারগোনের এসডিএম ওম নারায়ণ সিং বলেছেন, গ্রামের কাছে জ্বালানি ট্যাঙ্কারটি উল্টে গেলে আশেপাশের গ্রামবাসীরা তা থেকে জ্বালানি সংগ্রহ করতে ঘটনাস্থলে জড়ো হন। এর পরে ট্যাঙ্কারটি ফেটে যায়।

খারগোনের বিধায়ক রবি যোশি বলেছেন, ১৫ জন গুরুতর আহত হয়েছেন এবং তাদের ইন্দোরে রেফার করা হয়েছে এবং প্রায় ১০ জন আহতকে খারগোন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Releated Posts

প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধি ‘অসাধারণ সাফল্য’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত…

ByByNews Desk Aug 31, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে ৫০-৬০ হাজার সরাসরি কর্মসংস্থান তৈরি হবে: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আগামী দিনে ৫০ হাজার থেকে ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান…

ByByNews Desk Aug 31, 2026

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top