News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ নেতার ওপর আস্থা সোনিয়ার
Image

কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ নেতার ওপর আস্থা সোনিয়ার

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করলেন প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে। বুধবার কংগ্রেসের সদর দফতরে মল্লিকার্জুন খাড়গের হাতে কংগ্রেস সভাপতি পদে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

কংগ্রেস সভাপতি পদে শপথ নেওয়ার প্রাক্কালে এদিন দিনের শুরুতে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন মল্লিকার্জুন খাড়গে। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন খাড়গে। তাঁর পূর্বসূরি সোনিয়া গান্ধী প্রায় আড়াই দশক আগে কংগ্রেসের হাল ধরেছিলেন তখনও দলে সঙ্কট ছিল। কিন্তু এখন তা গভীরতর হয়েছে। এই আবহেই বুধবার কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে আনুষ্ঠানিকভাবে দলের শীর্ষ পদের দায়িত্ব নিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বিপুল ব্যবধানে পিছনে ফেলে জয়ী হন খাড়গে। ভোট পড়েছিল ৯,৩৮৫টি। তার মধ্যে খাড়গে পান ৭,৮৯৭ ভোট। শশীর ঝুলিতে যায় মাত্র ১,০৭২টি। কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) ৪১৬টি ভোট বাতিল ঘোষণা করে। ১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসলেন। এর আগে সীতারাম কেশরীওই পদে বসেছিলেন। বিপর্যস্ত কংগ্রেসকে চাঙ্গা করাই এখন খাড়গের কাছে বড় চ্যালেঞ্জ।

বরাবরই ‘সোনিয়া-অনুগত’ হিসেবে পরিচিত মল্লিকার্জুন খাড়গে। এদিন সোনিয়া গান্ধী তাঁর ওপর আস্থা রেখে বলেছেন, “আমি নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। পরিবর্তনই পৃথিবীর নিয়ম… কংগ্রেস আগেও অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। তবে আমি নিশ্চিত আমরা সমস্যাগুলি কাটিয়ে উঠব।”

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top