News Flash

  • Home
  • বিদেশ
  • ঘূর্ণিঝড় সিত্রাং-এর দাপটে তছনছ বাংলাদেশ, ১৬টি জেলায় মৃত্যু বেড়ে ৩৫
Image

ঘূর্ণিঝড় সিত্রাং-এর দাপটে তছনছ বাংলাদেশ, ১৬টি জেলায় মৃত্যু বেড়ে ৩৫

ঢাকা, ২৬ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় সিত্রাং-এর দাপটে তছনছ ও লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাংলাদেশ। বুধবার সকাল পর্যন্ত বাংলাদেশের ১৬টি জেলায় ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫-এ পৌঁছেছে। আহত হয়েছেন অনেকে, বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বিদ্যুৎ নেই বহু এলাকায়। এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে নদী তীরবর্তী এলাকায় ৬ স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিত্রাংয়ের প্রভাব, অমাবশ্যার জোয়ার ও ভারী বর্ষণের কারণে সদর উপজেলার শায়েস্তাবাদে ৩টি, বাকেরগঞ্জের নলুয়ায় ১টি ও উজিরপুরের গুঠিয়ায় ২টি বাঁধের বিভিন্ন স্থানে ১ হাজার ৬শ মিটারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল জোনের আওতাধীন ৬টি পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষয়ক্ষতি হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ১৩০ টাকার। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ার পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) বরিশাল জোন প্রাথমিকভাবে তাদের ক্ষয়ক্ষতির একটি হিসাব তুলে ধরেছে। সিত্রাংয়ের আঘাতে লক্ষ্মীপুরে আনুমানিক ১৮ হাজার ২০০টি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য পুরোপুরি বিধ্বস্ত হয়েছে অন্তত ৮০০টি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ১৭ হাজার ৪০০টি।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top