News Flash

Image

করিমগঞ্জের সলগই‌য়ে দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী ল‌রি, ফেরার চালক ও খালাসি

বাজারিছড়া (অসম), ২৫ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানধীন সলগই এলাকার ডেঙ্গারব‌ন্দে ত্রিপুরাগামী একটি পণ্য বোঝাই লরি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে অজ্ঞাতকারণে লরির চালক ও খালাসি পালিয়ে গা ঢাকা দিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ল‌রি‌কে নি‌জে‌দের জিম্মায় নিয়েছে বাজারিছড়া পু‌লিশ।

জানা গে‌ছে, সোমবার মধ্য‌রা‌তে গুয়াহা‌টি থে‌কে বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট কোম্পানির অধীন টিআর ০১ এম ১৫৩৬ নম্ব‌রের পণ্য বোঝাই ল‌রি ত্রিপুরার আগরতলায় যাওয়ার পথে সলগই‌য়ের ডেঙ্গারবন্দ গ্রা‌মের বুকচিড়ে ধাবিত ৮ নম্বর জাতীয় সড়‌কের পাশে পা‌ল্টি খে‌য়ে পড়ে। এতে আহত হয়েছেন চালক ও খালাসি।

দুর্ঘটনার খবর পে‌য়ে আজ মঙ্গলবার সকালে বাজা‌রিছড়া থানা থেকে পু‌লিশ গিয়ে লরির চালক বা খালাসি কাউকেই পায়নি। ফলে দুর্ঘটনাগ্রস্ত ল‌রিকে এসকেভেটরের সাহায্যে উদ্ধার ক‌রে পুলিশ নি‌জে‌দের হেফাজতে নিয়ে নিয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট কোম্পানির কর্মীরা এসে পণ্য সামগ্রীগুলি অন্যল গা‌ড়ি‌তে বোঝাই ক‌রে গন্ত‌ব্যস্থলে পাঠি‌য়ে দিয়েছেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top