News Flash

  • Home
  • বিদেশ
  • ইতিহাস গড়ে ‘স্থিতিশীলতা এবং ঐক্যের’ বার্তা দিলেন ঋষি
Image

ইতিহাস গড়ে ‘স্থিতিশীলতা এবং ঐক্যের’ বার্তা দিলেন ঋষি

লন্ডন, ২৫ অক্টোবর (হি.স.): ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশবাসীর উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ‘স্থিতিশীলতা এবং ঐক্যের’ বার্তা দিলেনঋষি সুনক । ঋষি সুনক বলেন, আমাদের এখন স্থিতিশীলতা এবং ঐক্য দরকার। আমি আমাদের দল এবং আমাদের দেশকে একত্রিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।

অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে ব্রিটেন। এরই মধ্যে গত সাত সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয় প্রধানমন্ত্রী পেতে চলেছে দেশটি। তারই মধ্যে ইতিহাস গড়ে সেদেশের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হওয়া সুনক আজ বলেন যে ব্রিটেন গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এই আবহে দেশকে আর্থিক সংকট থেকে টেনে তুলতে স্থিতিশীলতা আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন তিনি।

ঋষি সুনক বলেন, ‘আমাদের এখন স্থিতিশীলতা এবং ঐক্য দরকার। আমি আমাদের দল এবং আমাদের দেশকে একত্রিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, সেগুলি কাটিয়ে উঠতে হবে যাতে আমাদের সন্তান এবং নাতি-নাতনিদের জন্য একটি ভালো ভবিষ্যত তৈরি করা যায়। আমি অঙ্গীকার করছি যে আমি সততা এবং বিনম্রতার সঙ্গে আপনাদের সেবা করব এবং আমি ব্রিটিশ জনগণের জন্য দিনরাত কাজ করব।’

এই জয়কে তাঁর জীবনের ‘সর্বশ্রেষ্ঠ সুযোগ’ বলে অভিহিত করেন ঋষি। তাঁর কথায়, ‘যে দেশের কাছে আমি ঋণী, তাকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’ সুনক আরও বলেন যে তিনি তাঁর সংসদীয় সহকর্মীদের সমর্থনে কনজার্ভেটিভ পার্টির নেতা নির্বাচিত হতে পেরে ‘সম্মানিত’।

উল্লেখ্য, ২০১৫ সালে ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের সদস্য হন সুনক। ভগবত গীতায় হাত দিয়ে শপথগ্রহণ করেছিলেন তিনি। ব্রিটেনের চ্যান্সেলর বা অর্থমন্ত্রী ছিলেন তিনি। পরে অবশ্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু লিজ ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে মাত্র ৪৫ দিন থাকেন ট্রাস। তাঁর ইস্তফার পর ঋষিই হচ্ছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী।-

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top