News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ বিশ্বকাপের গ্রুপে পর্বের ম্যাচে ভারতকে ১৬০ রানের টার্গেট দিল পাকিস্তান
Image

টি-২০ বিশ্বকাপের গ্রুপে পর্বের ম্যাচে ভারতকে ১৬০ রানের টার্গেট দিল পাকিস্তান

মেলবোর্ন, ২৩ অক্টোবর (হি.স.) : রবিবার সুপার সানডের মেগা ম্যাচে ভারতকে ১৬০ রানের টার্গেট দিল পাকিস্তান। তবে রোহিত শর্মার টস জয় করে পাক টপ অর্ডারকে জোর ধাক্কা দিলেও শেষ মুহূর্তে দুর্দান্ত লড়াই করে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওবারে আট উইকেটে ১৫৯ করে পাকিস্তান দল।

মেলবোর্নের মেঘলা আকাশে সুবিধা পাবেন পেসাররা। আর সে কথা মাথায় রেখেই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম থেকেই দারুণভাবে টার্ন করছিল ভুবনেশ্বর, অর্শদীপদের বল। তাঁদের সুইং অ্যাটাকেই মুখ থুবড়ে পড়তে হল পাক টপ অর্ডারকে। টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার তথা পাক অধিনায়ক বাবর আজম (০) খাতাই খুলতে পারলেন না। তাঁকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান অর্শদীপ। এশিয়া কাপে ক্যাচ মিস করায় তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছিল ভারতীয় পেসারকে। এদিন তারই যোগ্য জবাব দেন তিনি। শুধু তাই নয়, তুলে নেন আরেক ভয়ংকর ব্যাটার রিজওয়ানের (৪) উইকেটটিও। আসিফ আলিকেও (২) আউট করেন তিনি। অর্শদীপের হিরো হয়ে ওঠার দিন আরও একবার ক্যাপ্টেন তথা গোটা দেশের মন জয় করলেন হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় অলরাউন্ডারও তুলে নেন তিনটি মূল্যবান উইকেট। শাহদাব খান, হায়দার আলি ও মহম্মদ নওয়াজকে ফেরান প্যাভিলিয়নে। আইপিএল, এশিয়া কাপের পর বিশ্বকাপেও যে তিনি একই ছন্দে, সেটাই যেন এদিন মনে করিয়ে দেন হার্দিক।
জশপ্রীত বুমরাহ ও দীপক চাহারদের অনুস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে কাজে লাগল ভুবনেশ্বর এবং শামির অভিজ্ঞতা। ৫১ রান করা ইফতিকর আহমেদের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন শামি। ভুবির ঝুলিতে একটি উইকেট। তবে মিডল অর্ডার তারকা শান মাসুদ অপরাজিত (৫২) ও শেষে শাহিন আফ্রিদির লড়াইয়ের সৌজন্যে দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যেতে সফল হয় পাকিস্তান।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top