News Flash

  • Home
  • দিনের খবর
  • সোনারপুরে ছিঁড়ে ফেলা হল শুভেন্দু অধিকারীর পোস্টার, অভিযোগ তৃণমূলের দিকে
Image

সোনারপুরে ছিঁড়ে ফেলা হল শুভেন্দু অধিকারীর পোস্টার, অভিযোগ তৃণমূলের দিকে

সোনারপুর, ২৩ অক্টোবর (হি.স.) : পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। এই পরিস্থিতিতে সোনারপুরে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত একটি পোস্টার ছিঁড়ে দেওয়াকে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অভিযোগের তীর উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের ।

সূত্রের খবর, কালীপুজো উপলক্ষে আগামী বুধবার সোনারপুর ব্লকের কামরাবাদ অঞ্চলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং এই রক্তদান শিবিরে আসার কথা শুভেন্দু অধিকারীর। অনুষ্ঠানের প্রচার কার্যে অংশ হিসাবে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আচার্য প্রফুল্ল নগরে একটি গেট তৈরি করা হয়। যেখানে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ছিল। কিন্তু জানা গিয়েছে, রাতের অন্ধকারে কেউ বা কারা সেই ছবি ছিঁড়ে দিয়েছে।

খুব স্বাভাবিকভাবেই অভিযোগের তীর উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বিধায়ক লাভলি মৈত্র জানিয়ে দিয়েছেন, এরকম কোন ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন। সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার পেছনে আদৌ কারা রয়েছে তা নিয়ে শুরু হয়েছে পুলিশের তদন্ত। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা রঞ্জন বৈদ্য জানিয়েছেন, প্রশাসনের অনুমতি নিয়েই তাঁরা এই গেট করেছিলেন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি অনুষ্ঠান। এ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির মধ্যে বাড়ছে চাপানউতোর

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top