News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিপাড়া ঐকতান যুব সংস্থায় অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা
Image

শান্তিপাড়া ঐকতান যুব সংস্থায় অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷  মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প তহবিলের অর্থে প্রদত্ত অ্যাম্বুলেন্স পরিষেবা সূচনা হয় রবিবার৷ এই অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় শান্তিপারা স্থিত ঐকতান যুব সংস্থার হাতে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কপর্োরেটর  রত্না দত্ত ,  ক্লাব সভাপতি সহ অন্যান্যরা৷ ফিতা কেটে এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়৷ ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান করা হবে৷ সেই দিশায় সরকার চলছে৷ পি এইচ সি গুলিকে ওয়েলনেস সেন্টারে রূপান্তর করা হবে৷ এজিএম সি-তে সুপার স্পেশালিটি পরিষেবা শুরু করা হচ্ছে৷ মানুষের মৌলিক সমস্যা গুলি পূরণের জন্য চেষ্টা করছে সরকার৷ আগামী দিনে সরকারী কর্মীচারীদের আরও কিছু ডিএ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের৷ ভাতার অঙ্ক বৃদ্ধি করে করা হয়েছে ২ হাজার টাকা৷ ৩ হাজারের উপর টেট উত্তীর্ণরা এক সঙ্গে চাকুরী পাবেন৷ ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ পক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ সরকার আসবে, আবার সরকার যাবে৷ কিন্তু মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা তা কোন সরকারের মধ্যে রয়েছে তা মানুষ ঠিক বুঝতে পারে৷ মানুষ এই সরকারের উপর আস্থা রাখছে৷ আগামী দিনেও রাখবে বলে জানান তিনি৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top