News Flash

  • Home
  • প্রধান খবর
  • মারা গেলেন আটলুরি রামমোহন রাও, রবিবার হবে শেষকৃত্য
Image

মারা গেলেন আটলুরি রামমোহন রাও, রবিবার হবে শেষকৃত্য

হায়দরাবাদ, ২২ অক্টোবর (হি.স.) : শনিবার হায়দরাবাদের এআইজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর আটলুরি রামমোহন রাও (৮৭)। রবিবার সকাল ১০টায় জুবিলি হিলসের তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

রামমোহন রাও দীর্ঘদিন ধরে রামোজি গ্রুপ অফ কোম্পানির সাথে যুক্ত ছিলেন। আটলুরি রামমোহন রাও ইনাডু দৈনিকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাজ করেছিলেন। ১৯৩৫ সালে কৃষ্ণা জেলার পেদাপারুপুদিতে জন্মগ্রহণ করেছিলেন। ইনাডুতে যোগদানের আগে তিনি একজন শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি রামোজি রাও-র বাল্যবন্ধু ছিলেন।
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

কাগজের স্তূপ থেকে আগুন শিলিগুড়ি জংশনে, রক্ষা পেল যাত্রী প্রতীক্ষালয়
শিলিগুড়ি, ২২ অক্টোবর (হি.স.): অগ্নিকান্ডের ঘটনা ঘটল শিলিগুড়ি জংশনে। অল্পের জন্য বড়সড়ো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি জংশনের যাত্রী প্রতীক্ষালয়।

শনিবার সকালে স্থানীয় মানুষজন যাত্রী প্রতীক্ষালয়ের পাশে জঞ্জালের মধ্যে আগুন জ্বলতে দেখেন। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। রেলকর্মী ও স্থানীয়দের কিছুক্ষনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। আগুন নিভে যাওয়ার পরই দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। অনুমান করা হচ্ছে শিলিগুড়ি জংশনের যাত্রী প্রতীক্ষালয়ের পাশে থাকা কাগজের স্তূপ কোনওভাবে আগুন লাগে। সময় মত আগুন নেভান সম্ভব না হলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top