নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ মজলিশপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ণ পূরণ হতে চলেছে৷ শীঘ্রই জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনি বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হবে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের৷
এই ফুটবল মাঠটিকে দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় করে তুলতে এখন চলছে তুলির শেষ আঁচড়৷ শনিবার পড়ন্ত বিকেলে এই মাঠটি পরিদর্শন করলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী তথা মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী৷ ক্রীড়া দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে এই বিশ্বমানের মাঠটি পরিদর্শনের পর মন্ত্রী বলেন, রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর মানোন্নয়নে ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক আনুকূল্যে মজলিশপুরবাসীর দীর্ঘবছরের স্বপ্ণ পূরণের পথে৷
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ২০১৮ সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর আমার স্বপ্ণ ছিলো এখানে একটি বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করা৷ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী হিসেবে দ্বায়িত্বভার গ্রহণের পর আমি এখানে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি৷ মজলিশপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ণ বাস্তবায়িত করার লক্ষ্যে প্রায় ৫ (পাঁচ) কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরীর কাজ এখন শেষ৷ শীঘ্রই হবে এর শুভ উদ্বোধন৷
তিনি আরও বলেন,খেলাধুলা মানুষের শারীরিক, চারিত্রিক এবং মানসিক বিকাশে সহায়ক৷ রাজ্য সরকারও ছাত্রছাত্রী ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি জানান৷ নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ক্রীড়াক্ষেত্রের সার্বিক বিকাশ ও গ্রামস্তরে খেলাধূলাকে পৌঁছে দিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার৷ রাজ্যে উন্নত ক্রীড়াচর্চার জন্য সিন্থেটিক ফুটবল মাঠ, স্টেডিয়াম, অ্যাথলেটিক ট্র্যাক সহ গুচ্ছ পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে৷
রাজ্যকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গৃহিত হয়েছে৷ খেলাধূলার সুযোগ সম্প্রসারণেও কাজ করছে সরকার৷ মাঝে করোনা সংক্রান্ত কারণে কিছুটা বিলম্ব হয়েছে৷ আমাদের রাজ্যে অনেক ভালো ভালো ফুটবলার আছে, সবার সহযোগিতায় তাদের এগিয়ে নিয়ে যেতে চাই আমরা৷
আজকের এই পরিদর্শন কালে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগচী, বিপ্লব দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক৷

শীঘ্রই জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনি বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হবে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের
Tags:
Releated Posts
ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য
আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…
ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
আগরতলা, ১৮ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…
ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর
প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…


















