News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শীঘ্রই জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনি বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হবে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের
Image

শীঘ্রই জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনি বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হবে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ মজলিশপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ণ পূরণ হতে চলেছে৷ শীঘ্রই জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনি বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হবে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের৷
এই ফুটবল মাঠটিকে দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় করে তুলতে এখন চলছে তুলির শেষ আঁচড়৷ শনিবার পড়ন্ত বিকেলে এই মাঠটি পরিদর্শন করলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী তথা মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী৷ ক্রীড়া দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে এই বিশ্বমানের মাঠটি পরিদর্শনের পর মন্ত্রী বলেন, রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর মানোন্নয়নে ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক আনুকূল্যে মজলিশপুরবাসীর দীর্ঘবছরের স্বপ্ণ পূরণের পথে৷
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান,  ২০১৮ সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর আমার স্বপ্ণ ছিলো এখানে একটি বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করা৷ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী হিসেবে দ্বায়িত্বভার গ্রহণের পর আমি এখানে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি৷ মজলিশপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ণ বাস্তবায়িত করার লক্ষ্যে প্রায় ৫ (পাঁচ) কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরীর কাজ এখন  শেষ৷ শীঘ্রই হবে এর শুভ উদ্বোধন৷
তিনি আরও বলেন,খেলাধুলা মানুষের শারীরিক, চারিত্রিক এবং মানসিক বিকাশে সহায়ক৷ রাজ্য সরকারও ছাত্রছাত্রী ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি জানান৷ নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ক্রীড়াক্ষেত্রের সার্বিক বিকাশ ও গ্রামস্তরে খেলাধূলাকে পৌঁছে দিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার৷ রাজ্যে উন্নত ক্রীড়াচর্চার জন্য সিন্থেটিক ফুটবল মাঠ, স্টেডিয়াম, অ্যাথলেটিক ট্র্যাক  সহ গুচ্ছ পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে৷
রাজ্যকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গৃহিত হয়েছে৷ খেলাধূলার সুযোগ সম্প্রসারণেও কাজ করছে সরকার৷ মাঝে করোনা সংক্রান্ত কারণে কিছুটা বিলম্ব হয়েছে৷ আমাদের রাজ্যে অনেক ভালো ভালো ফুটবলার আছে, সবার সহযোগিতায়  তাদের এগিয়ে নিয়ে যেতে চাই আমরা৷
আজকের এই পরিদর্শন কালে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে  উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগচী, বিপ্লব দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক৷

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top