News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুম ফুটবলে জোড়া হ্যাটট্রিক, লোডিং স্পোর্টস সেমিফাইনালে

সাব্রুম ফুটবলে জোড়া হ্যাটট্রিক, লোডিং স্পোর্টস সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর।। সাব্রুম ফুটবলে লোডিং স্পোর্টস দলও সেমিফাইনালে পৌঁছেছে। সাব্রুমে ৪০ মন্ডল যুব মোর্চা আয়োজিত দীনদয়াল স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলছে। আজ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে লোডিং স্পোর্টস ৪-৩ গোলের ব্যবধানে ইউনাইটেড তিপ্রাসা প্লে সেন্টার দলকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। টানটান উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে উপস্থিত দর্শকরা আজ দু দলের দুজনের দুটো হ্যাটট্রিকও উপভোগ করেছেন। বিজয়ী লোডিং স্পোর্টস এর পক্ষে জন জমাতিয়ার হ্যাটট্রিক এবং রাজকুমার ত্রিপুরা একটি গোল করেন। বিজিত ইউনাইটেড তিপ্রাসার স্যামসং  মলসুম হ্যাটট্রিক করেন। শেষ পর্যন্ত লোডিং স্পোর্টস চার-তিন গোলের ব্যবধানে জয় ছিনিয়ে শেষ চারে খেলার ছাড়পত্র পেয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ কর্মকার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top