ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর।। সাব্রুম ফুটবলে লোডিং স্পোর্টস দলও সেমিফাইনালে পৌঁছেছে। সাব্রুমে ৪০ মন্ডল যুব মোর্চা আয়োজিত দীনদয়াল স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলছে। আজ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে লোডিং স্পোর্টস ৪-৩ গোলের ব্যবধানে ইউনাইটেড তিপ্রাসা প্লে সেন্টার দলকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। টানটান উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে উপস্থিত দর্শকরা আজ দু দলের দুজনের দুটো হ্যাটট্রিকও উপভোগ করেছেন। বিজয়ী লোডিং স্পোর্টস এর পক্ষে জন জমাতিয়ার হ্যাটট্রিক এবং রাজকুমার ত্রিপুরা একটি গোল করেন। বিজিত ইউনাইটেড তিপ্রাসার স্যামসং মলসুম হ্যাটট্রিক করেন। শেষ পর্যন্ত লোডিং স্পোর্টস চার-তিন গোলের ব্যবধানে জয় ছিনিয়ে শেষ চারে খেলার ছাড়পত্র পেয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ কর্মকার।

সাব্রুম ফুটবলে জোড়া হ্যাটট্রিক, লোডিং স্পোর্টস সেমিফাইনালে
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















