News Flash

Image

শ্যালকের মাথা ফাটাল ভগ্ণিপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ ভগ্ণিপতির লাঠির আঘাতে গুরুতর আহত শ্যালক৷ ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানা এলাকার বাইশঘড়িয়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা জসিম মিয়া প্রায়শই তার স্ত্রী হামেন বেগমকে মারধর করে৷ শুক্রবার রাতে জসিম মিয়া তার স্ত্রী হামেন বেগমকে মারধর করলে বিষয়টি হামেন বেগম তার ভাই শাহজাহান মিয়াকে জানায়৷ তখন শাহজাহান মিয়া ভগ্ণিপতি তথা জসিম মিয়ার বাড়িতে যাওয়ার পর জসিম মিয়া লাঠি দিয়ে শাহজাহান মিয়ার মাথায় আঘাত করে৷ এতে শাহজাহান মিয়ার মাথা ফেটে যায়৷ সাথে সাথে আহত শাহজাহান মিয়াঁকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ সেখানে চিকিৎসা করা হয় শাহজাহান মিয়ার৷ পরবর্তী সময় শাহজাহান মিয়া ভগ্ণিপতি জসিম মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top