News Flash

  • Home
  • দেশ
  • ধোঁয়াশার চাদরে ঢাকল রাজধানী, দিল্লির বাতাসের গুণগত মান ‘খারাপ’
Image

ধোঁয়াশার চাদরে ঢাকল রাজধানী, দিল্লির বাতাসের গুণগত মান ‘খারাপ’

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): দীপাবলির আগেই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লি। বায়ুদূষণে নাজেহাল হতে হচ্ছে দিল্লীবাসীকে। শনিবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল খুবই খারাপ। দিল্লি ছাড়াও সংলগ্ন নয়ডা ও গাজিয়াবাদের বাতাসও এদিন ছিল দূষিত। ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল সমগ্র দিল্লি-এনসিআর। শ্বাসকষ্ট, চোখে জ্বালাভাব অনুভব করেছেন অনেকেই।

ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, লোধি রোড প্রভৃতি এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা। খুব কাছের জিনিসও দেখতে অসুবিধা হচ্ছিল। দিল্লিতে এদিন বাতাসের গুণগত মান ছিল ২৬২, যা খারাপ পর্যায়ের অন্তর্ভুক্ত। প্রতি বছরের মতো এ বছরও বায়ুদূষণ নাজেহাল করতে পারে দিল্লিবাসীকে, এই দূষণ কাটিয়ে এখন স্বস্তির নিঃশ্বাস নিতে চাইছেন দিল্লিবাসী।

Releated Posts

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top