ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১শে অক্টোবর।। আগামী ২৬-২৯ নভেম্বর পাঞ্জাবে পুরুষ ও মহিলাদের জাতীয় আর্টিস্টিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হবে। ঐ আসরে রাজ্য দল অংশগ্রহন করবে। এই আসরকে সামনে রেখে আগামী ২৬শে অক্টোবর, বুধবার সকাল ৮টায় স্থানীয় এন এস আর সি সি-র জিমন্যাসিয়াম হলে এক দিনের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে। ঐ দিন যথা সময়ে বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্রের প্রতিভাবান জিমন্যাস্টদের নিজ খরচে নির্বাচনী শিবিরে অংশ নিতে বলা হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে যাদের জন্ম ২০০৪ ইংরেজি এবং তার আগে, মহিলা বিভাগে ২০০৬ ইংরেজি এবং তার আগে যাদের জন্ম শুধুমাত্র তারাই অংশগ্রহন করতে পারবে এই আসরে। রাজ্য জিমনাস্টিক সংস্থার যুগ্ম সচিব বিজন সাহা এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।

জাতীয় আর্টিস্টিক জিমন্যাস্টিক্স পাঞ্জাবে
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















