News Flash

  • Home
  • দিনের খবর
  • নিজ বাড়িতেই রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার রহস্যজনকভাবে
Image

নিজ বাড়িতেই রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার রহস্যজনকভাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷  যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য৷ ঘটনা উত্তর জেলার কদমতলা থানা এলাকার বাঘন গ্রাম পঞ্চায়েতে ৬ নং ওয়ার্ড এলাকায়৷ মৃতের শরীরে রয়েছে আঘাতের চিহ্ণ৷ খুন করা হয়েছে বলে পরিবারের সন্দেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ কদমতলা থানার ওসি সুশান্ত দেব৷ ঘটনার বিবরণে জানা যায়, বেঙ্গালোর থেকে গত মঙ্গলবার বাড়িতে আসে জাহির উদ্দিন চৌধুরী৷ বৃহস্পতিবার সকালে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় তার পর থেকে তার মোবাইল সুইচ অফ ছিল৷ সারাদিন পেরিয়ে রাতেও ফেরেনি জাহির৷ শুক্রবার ভোর ৫ নাগাদ তার মা প্রাকৃতিক কাজ সারতে বাইরে বের হলে দেখেন বাড়ির অর্ধনির্মিত ঘরের বারান্দায় পড়ে আছে জাহির৷ তার শরীরে ও মাথায় আঘাতের চিহ্ণ দেখতে পান৷ সাথে সাথে মহিলার চিৎকারে পাড়া প্রতিবেশী ছুটে আসে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক ও আসেন৷ তদন্ত চলছে ডগ স্কোয়াড নামানো হবে বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক৷

Releated Posts

এআই-তৈরি ভিডিও ঘিরে মহারাষ্ট্র সাইবার পুলিশের এফআইআর, প্রধানমন্ত্রী মোদি ও পীযূষ গয়ালকে নিশানা করার অভিযোগ

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ও বিকৃত (মরফড) ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ…

ByByNews Desk Jul 31, 2026

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top