News Flash

  • Home
  • দিনের খবর
  • সৌমিত্রর ‘দলবিরোধী’ মন্তব্যে সায় নেই বিরোধী দলনেতা শুভেন্দুর
Image

সৌমিত্রর ‘দলবিরোধী’ মন্তব্যে সায় নেই বিরোধী দলনেতা শুভেন্দুর

কলকাতা, ২০ অক্টোবর (হি স)। বিজেপিতে কেবল দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নেতা বলে মনে করেন বলে মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। কিন্তু এই মন্তব্যকে সমর্থন করলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দুবাবু।বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছিলেন। পরে বলেন, ‘‘দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য বিজেপিতে কাউকে নেতা মনে করি না।’’ অনেকেই এই মন্তব্যকে ‘দলবিরোধী’ বলে মনে করছেন। সেই প্রসঙ্গে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ভাই সৌমিত্র যে মন্তব্য করেছেন, তাতে আমার সমর্থন নেই। কারণ দলের অন্দরেই যখন বলার জায়গা রয়েছে, তখন ওঁর দলের ভিতরে সে কথা বলা উচিত।’’

নন্দীগ্রাম বিধায়ক বলেন, ‘‘এই মুহূর্তে সাংগঠনিক কাজে অনেক কেন্দ্রীয় নেতা রাজ্যে রয়েছেন। আর প্রত্যেক রাজনৈতিক নেতার কাছেই সৌমিত্রের পক্ষে পৌঁছানো সম্ভব। তাই আমি ভাই সৌমিত্রকে বলব, সেই নেতাদের সঙ্গে কথা বলুন।’’প্রসঙ্গত, বুধবার সৌমিত্র বিজেপি সভাপতির নাম না করে ‘অযোগ্য’ বলে আক্রমণ করেন। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘‘ভারতবর্ষের যশস্বী, সন্মাননীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও অমিত শাহজির আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব।’’ সঙ্গে তিনি আরও লেখেন, ‘‘যেটা ঠিক, সেটা ঠিক, যেটা ভুল, সেটা ভুল। এটা আমি সর্বদা বলবই।’’ পরে পশ্চিমবঙ্গ বিজেপিতে দিলীপ আর শুভেন্দুকে নেতা বলে মনে করেন বলেও মন্তব্য করেন। কিন্তু সেই মন্তব্যে ‘ভাই’ সৌমিত্রকে সমর্থন দিলেন না দাদা শুভেন্দু।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top