News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্যাঙ্গালোরে প্রবল বৃষ্টি, জারি হলুদ সর্তকতা
Image

ব্যাঙ্গালোরে প্রবল বৃষ্টি, জারি হলুদ সর্তকতা

ব্যাঙ্গালোর, ২০অক্টোবর (হি. স.) : প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে বেঙ্গালুরু । বুধবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সেখানে। বৃহস্পতিবার সকালে রীতিমতো জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। বিশেষ করে শহরের পূর্ব, দক্ষিণ এবং মধ্য এলাকায় ব্যাপকভাবে জল জমতে শুরু করেছে। আবহাওয়া দফতরের তরফ থেকে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ‍

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শহরের উত্তরে রাজামহল গুট্টাহল্লি এলাকায় প্রায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। জানা গিয়েছে, আগামী তিন দিন ধরে লাগাতার বৃষ্টিপাত হবে। এক দিনের বৃষ্টিতেই নিচু এলাকাগুলি জলের তলায় চলে গিয়েছে। অনেকেরই বাড়ির একতলা জলের নিচে। দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকেও ভাসতে দেখা গিয়েছে জমা জলে। জানা গিয়েছে, ম্যাজেস্টিকের কাছে একটি পাঁচিল ধসে যায়। যার ফলে রাস্তায় পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত মাসেও ব্যাঙ্গালোরে প্রবল বৃষ্টিপাত হয় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছু অংশ যেখানে আইটি কোম্পানিগুলি অবস্থিত, সেগুলিও জলের তলায় চলে যায়। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে ট্রাক্টর পরিষেবা শুরু হয়ে গিয়েছিল। জানা যাচ্ছে, এবছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে। এখনো পর্যন্ত ১৭০৬ মিলিমিটার বৃষ্টি হয়ে গিয়েছে। ২০১৭ সালে যেখানে বৃষ্টি হয়েছিল সবথেকে বেশি ১৬৯৬ মিলিমিটার। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top